বিহারে পথ দুর্ঘটনায় মৃত অন্তত ১৩

0
32
ছবি সৌজন্যে : এক্স
বিহারে পথ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত ১৩ জন। আহত হয়েছেন আরও প্রায় ৩০ জন। জানা যাচ্ছে, শনিবার সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনাস্থলেই সাত জনের মৃত্যু হয়। বাকিদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও ছ’জনের মৃত্যুর খবর মিলেছে। পুলিশ জানিয়েছে, পিক আপ ভ্যানের যাত্রীরা সকলেই কাটিহারের পার্শ্ববর্তী পূর্ণিয়া জেলা থেকে আসছিলেন। কাটিহার জেলা পুলিশের তরফে জানানো হয়েছে, আহতদের সকলকে পূর্ণিয়ার একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। মৃতদের সকলের পরিচয় এখনও জানা যায়নি। পুলিশ জানিয়েছে, মৃতদের শনাক্ত করার চেষ্টা চলছে। কী কারণে দুর্ঘটনাটি ঘটেছে, তা এখনও স্পষ্ট নয়। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে শুরু করেছে পুলিশ। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, বাসটিই নিয়ন্ত্রণ হারিয়ে পিক আপ ভ্যানে ধাক্কা মারে।