গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home International কলম্বিয়ায় বোমা বিস্ফোরণে মৃত অন্তত ১৪

    কলম্বিয়ায় বোমা বিস্ফোরণে মৃত অন্তত ১৪

    0
    8
    ছবি সৌজন্যে : এক্স
    দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ায় ভয়াবহ বোমা বিস্ফোরণে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। জাতীয় সড়কে চালানো এই হামলায় আহত হয়েছেন আরো বহু মানুষ, যাদের মধ্যে রয়েছে শিশুও।
    একের পর এক বিস্ফোরণ ও সহিংসতার ঘটনায় অঞ্চলজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নেয়ার দাবি উঠেছে। সংবাদমাধ্যম প্রতিবেদনে বলা হয়েছে, কলম্বিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে একটি জাতীয় সড়কে বোমা বিস্ফোরণে অন্তত ১৪ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে আঞ্চলিক কর্তৃপক্ষ। কাউকা অঞ্চলের গভর্নর অক্টাভিও গুজমান জানিয়েছেন, স্থানীয় সময় শনিবার কাজিবিওর এল টুনেল এলাকায় প্যান-আমেরিকান জাতীয় সড়কে এই বিস্ফোরণ ঘটে।
    কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো এই হামলার নিন্দা জানিয়ে হামলাকারীদের সন্ত্রাসী, ফ্যাসিস্ট এবং মাদক পাচারকারী বলে উল্লেখ করেন।