
দুবাইয়ে বন্যার পর এবার আফগানিস্তানে হড়পা বানে মৃত্যু হয়েছে দুই শতাধিক-র বেশি মানুষের। জলে ভেসে গিয়েছেন বহু।
বহু ঘরবাড়ি ঝুরঝুর করে ভেঙে পড়েছে। গৃহহীন অগুনতি আফগান নাগরিক। রাষ্ট্রসঙ্ঘ জানিয়েছে, বাঘিয়ান প্রদেশে এই হড়পা বান দেখা যায়। বাঘলান ই মারকাজি জেলার লাকিহা গ্রামের অবস্থা শোচনীয়। রাস্তাঘাট বলে আর কিছুর অস্তিত্ব নেই। গাড়ি চলাচল করতে পারছে না। রাস্তা উড়ে গিয়ে কাদার মাঠ হয়ে গিয়েছে চতুর্দিক। তার মধ্যেই মানুষজনকে দেখা যাচ্ছে, ঘরের বেঁচে যাওয়া মালপত্র গুটিয়ে নিরাপদ স্থানে সরে যাওয়ার চেষ্টা করছেন।তালিবান কর্তৃপক্ষের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেছেন, এই বন্যায় কয়েকশো আফগান ভেসে গিয়েছেন। মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে। সঠিক কতজন মারা গিয়েছেন তা এখনই বলা সম্ভব নয়।








