
এক দিনে ইউক্রেন, রাশিয়ার দখলকৃত এলাকা এবং রাশিয়ার বিভিন্ন স্থানে হামলায় অন্তত ১৬ জন নিহত হয়েছে।রাশিয়ার চার বছরের বেশি সময় ধরে চলা আগ্রাসনের মধ্যে ওই পারমাণবিক কেন্দ্রের কাছে হামলা বড় ধরনের ঝুঁকি তৈরি করতে পারে। চেরনোবিলের ৪০ বছর বার্ষিকীতে সতর্ক করা হয়েছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই বার্ষিকী উপলক্ষে সতর্ক করে বলেছেন, রাশিয়ার হামলার কারণে অতীতের মতো বড় ধরনের বিপর্যয় আবার ঘটার ঝুঁকি রয়েছে।উল্লেখ্য, ইউক্রেন রবিবার চেরনোবিল পারমাণবিক দুর্ঘটনার ৪০তম বার্ষিকী পালন করেছে।চেরনোবিল দুর্ঘটনায় তৎকালীন সোভিয়েত কর্তৃপক্ষ ঘটনার প্রকৃত মাত্রা গোপন করার চেষ্টা করলেও বিপুল পরিমাণ তেজস্ক্রিয় পদার্থ ইউরোপের বড় অংশে ছড়িয়ে পড়েছিল। এবারের বার্ষিকীকে ঘিরে অনুষ্ঠান ও স্মরণ আরো গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, কারণ রাশিয়া তার প্রতিবেশী ইউক্রেনে আক্রমণ চালিয়ে যাচ্ছে।
তিনি ফেসবুকে লিখেছেন, রাশিয়া আবারও বিশ্বকে একটি মনুষ্যসৃষ্ট বিপর্যয়ের দ্বারপ্রান্তে নিয়ে আসছে। রুশ-ইরানি শাহেদ ড্রোনগুলো নিয়মিত বিদ্যুৎকেন্দ্রের ওপর দিয়ে উড়ে যায় এবং গত বছর সেগুলোর একটি কনফাইনমেন্টে আঘাত হেনেছিল।






