গ্রাম থেকে শহর
News & Much More

36 C
Kolkata
36 C
Kolkata
More
    Home International হড়পা বানে আফগানিস্তানে মৃত অন্তত ১৭

    হড়পা বানে আফগানিস্তানে মৃত অন্তত ১৭

    0
    82
    ছবি সৌজন্যে : এক্স
    তুষারপাত এবং বাঁধ ভাঙ্গা বৃষ্টিতে হড়পা বানের পরিস্থিতি তৈরি হয়েছে আফগানিস্তানে। বিপর্যয় মোকাবিলা বাহিনী সূত্রে জানা গিয়েছে, হড়পা বানের কারণে এখনও পর্যন্ত কমপক্ষে ১৭ জনের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।
    ১১ জন গুরুতর আহত হয়েছেন। বছরের শেষে পার্বত্য অঞ্চলে শুরু হয় তুষারপাত। পাশাপাশি দিন কয়েক আগে থেকেই বাঁধভাঙা বৃষ্টি শুরু হয়। হঠাৎ অতিবৃষ্টিতে বন্যা পরিস্থিতি আফগানিস্তানের হেরাট প্রদেশে।
    সাম্প্রতিক বন্যায় মৃত ১৭ জনের মধ্যে একই পরিবারের পাঁচজন সদস্য বলে দাবি করেছেন হেরাট প্রদেশ সরকারের মুখপাত্র মহম্মদ ইউসুফ সাইদি। ওই পরিবার হেরাটের কাবকান অঞ্চলের বাসিন্দা। প্রবল বৃষ্টিতে ঘরের চাল ভেঙে পড়ে তাঁদের মৃত্যু হয়েছে বলেই অনুমান বিপর্যয় মোকাবিলা বাহিনীর। মৃতদের মধ্যে দু’টি শিশুও রয়েছে বলে জানা গিয়েছে।