গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home National ঝাড়খণ্ডে শিবরাত্রির মেলায় খাবার খেয়ে অসুস্থ ১৭৫

    ঝাড়খণ্ডে শিবরাত্রির মেলায় খাবার খেয়ে অসুস্থ ১৭৫

    0
    53
    ছবি  সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
    ঝাড়খণ্ডের একটি মেলায় খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন অন্তত ১৭৫ জন। অসুস্থদের মধ্যে অধিকাংশই শিশু।
    প্রশাসনের তরফে জানানো হয়েছে, শিবরাত্রি উপলক্ষে রবিবার পলামু জেলার দ্বারকা গ্রামে মেলার আয়োজন করা হয়েছিল। ওই মেলাতেই খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েন গ্রামবাসীরা। অসুস্থ হয়ে পড়া প্রত্যেককেই স্থানীয় একটি স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করানো হয়। চিকিৎসার পর অনেকেই এখন সুস্থ। তবে ২২ জন এখনও হাসপাতালে চিকিৎসাধীন।
    প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, খাদ্যে বিষক্রিয়া থেকেই এই ঘটনা ঘটেছে। তবে এই বিষয়ে নিশ্চিত হতে তদন্ত শুরু করেছে স্থানীয় প্রশাসন।