
পাকিস্তানের করাচির রাস্তায় একের পর এক দেহ উদ্ধার ঘিরে আতঙ্ক ছড়িয়েছে। আর এই মৃত্যুর ঘটনায় চূড়ান্ত সতর্কতা জারি করা হয়েছে।
সূত্রের খবর, কয়েক দিনে শহরের বিভিন্ন এলাকা থেকে বেশ কয়েকটি মৃতদেহ উদ্ধার হয়েছে।ফের নতুন করে পাঁচটি দেহ উদ্ধার হওয়ায় সেই সংখ্যা গিয়ে বেড়ে দাঁড়িয়েছে ২২। যা নিয়ে করাচিতে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। কী কারণে মৃত্যু, তা খুঁজে বার করতে উদ্যোগী হয়েছে প্রশাসনও।করাচির একটি অসরকারি সংস্থা তরফে জানানো হয়েছে, যে ২২ জনের দেহ উদ্ধার হয়েছে, তাদের মৃত্যুর কারণ এখনও সঠিক ভাবে জানা যায়নি। কারও পরিচয়ও জানা যায়নি। পাশাপাশি নতুন যে দেহগুলি উদ্ধার হয়েছে, তাদের মধ্যে তিনজন মত্ত ছিলেন বলেও মনে করা হচ্ছে। তবে প্রাথমিক তদন্তের ভিত্তিতে প্রশাসনের অনুমান, করাচিতে চলতে থাকা তাপপ্রবাহের কারণেই ওই ২২ জনের মৃত্যু হয়েছে। সম্প্রতি পাকিস্তানের তরুণ প্রজন্মের মধ্যে বেশ কিছু মাদক বিশেষ জনপ্রিয় হয়ে উঠেছে। তারমধ্যে অন্যতম ক্রিস্টাল মেথামফেটামিন। সেই মাদকের অতিরিক্ত সেবনে কারও মৃত্যু হয়েছে কিনা, তাও খতিয়ে দেখতে তৎপর হয়েছে প্রশাসন।







