গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home Newsdesk বালুচিস্তানে কয়লাখনিতে নির্বিচারে গুলি, হত ২০

    বালুচিস্তানে কয়লাখনিতে নির্বিচারে গুলি, হত ২০

    0
    135
    পাকিস্তানের বালুচিস্তানে কয়লাখনিতে ঢুকে পড়ে নির্বিচারে গুলি চালানোর ঘটনায় মৃত্যু হয়েছে ২০ জনের। গুরুতর আহত হয়েছে সাত জন।
    নিহতেরা মূলত পাক পঞ্জাব এবং সিন্ধের বাসিন্দা। বালুচিস্তান প্রাদেশিক পুলিশ জানিয়েছে, শুক্রবার ভোরে রাজধানী কোয়েটার পূর্বে, ইরান সীমান্তবর্তী দুকি জেলার জুনায়েদ কয়লা কোম্পানির খনিতে একদল সশস্ত্র বাহিনী হামলা চালিয়েছেন।
    পুলিশ সূত্রে খবর, রকেট লঞ্চার দিয়ে লোরালাই তহসিলের ওই খনির একাংশ উড়িয়ে দেওয়ার পাশাপাশি খনিকর্মীদের এক জায়গায় জড়ো করে তাঁদের উপর স্বয়ংক্রিয় রাইফেল দিয়ে নির্বিচারে গুলি চালানো হয়েছে। অন্তত ২০ জন নিহত হয়েছে।