
উত্তর চিনের লিয়াংওয়াঙের এক রেস্তোরায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ২২ জনের মত্যু হয়েছে। তাঁরা প্রত্যেকের আগুনে ঝলসে গিয়েছিলেন। আহত অনেকে। তবে আগুন লাগার কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি।
লিয়াংওয়াং চিনের শিল্পাঞ্চল বলেই পরিচিত। আচমকাই ওই এলাকার বহুতল রেস্তোরায় আগুন লাগে। দ্রুত সেই আগুন ছড়িয়ে পড়তে থাকে। কালো ধোঁয়ায় ঢেকে যায় রেস্তোরায় আশপাশ। তখন ওই রেস্তোরায় ছিলেন প্রায় ৩০ জন। কেউই পালানোর সুযোগ পাননি।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসে দমকল বাহিনী। জানা গিয়েছে, এখনও ২২ জনের ঝলসানো দেহ বার করা হয়েছে রেস্তোরা থেকে। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।







