ওয়াশিংটনে ছুরিকাঘাতে মৃত অন্তত ৪

0
88
ছবি সৌজন্যে : এক্স
ওয়াশিংটন অঙ্গরাজ্যের একটি অভিজাত এলাকায় ছুরিকাঘাতে চারজন নিহত হয়েছেন। নো-কন্ট্যাক্ট অর্ডার লঙ্ঘনের অভিযোগকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
নো-কন্ট্যাক্ট অর্ডার-এর অর্থ, অভিযুক্ত ব্যক্তি ভুক্তভোগীকে কল, টেক্সট, ইমেইল বা সোশ্যাল মিডিয়ায় বার্তা পাঠাতে পারবেন না। এ ছাড়া ভুক্তভোগীর বাড়ি, কর্মক্ষেত্র বা স্কুল থেকে একটি নির্দিষ্ট দূরত্ব বজায় রাখতে হয়। এটি সাধারণত ফৌজদারি মামলার কার্যক্রম বা জামিনের মেয়াদে কার্যকর থাকে।
এই আদেশ অমান্য করলে গ্রেফতার, জরিমানা বা জেল হতে পারে।