
বেপরোয়া ট্রাকের ধাক্কায় মৃত্যু হয়েছে অন্ততপক্ষে ৪ জনের। ঘটনাটি ঘটেছে কর্নাটকের বিজয়নগর জেলায়।
প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, দ্রুতগতিতে আসা ট্রাকটি প্রথমে একটি গাড়িকে ধাক্কা দেয়। এরপর একটি সরকারি বাস এবং অন্তত তিনটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। ধাক্কার জেরে ট্রাকটি রাস্তার পাশে উল্টে যায়। দুর্ঘটনার পর ট্রাকটি একটি গাড়ির ওপর পড়ে যায় এবং সেটিকে প্রায় ১০০ মিটার পর্যন্ত টেনে নিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ। ঘটনার সময় সরকারি বাসটি হোসপেটে থেকে চিত্রদুর্গের দিকে যাচ্ছিল। ট্রাকটি পিছন দিক থেকে বাসটিকে ধাক্কা মারে।
এতে বাসে থাকা প্রায় ২৫ জন যাত্রী আহত হন। তাঁদের দ্রুত উদ্ধার করে হোসপেটের সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
