
মধ্য-পশ্চিম আফ্রিকার দেশ মালিতে সন্ত্রাসবাদী হামলায় ৭০ জনের মৃত্যুর পর দায় স্বীকার করেছে আল কায়দার সঙ্গে যোগসাজশ থাকা একটি সশস্ত্র গোষ্ঠী। সেটির নাম জেএনআইএম। ওই হামলায় মধ্য মালিতে অন্তত ৭০ জন নিহত।
গত বুধবার থেকেই গ্রামে গ্রামে ঢুকে পড়ে হামলা চালিয়েছে সন্ত্রাসবাদীরা। ধীরে ধীরে শহর ঘিরে ফেলেও হামলা চলে। স্থানীয় প্রশাসনের একটি সূত্র অবশ্য দাবি করেছে, মৃতের সংখ্যা অনেকটাই বেশি। সম্ভবত ৮০ জন মারা গিয়েছেন সশস্ত্র গোষ্ঠীর হামলায়। প্রশাসনিক সূত্রের দাবি, যে গ্রামবাসীরা জেএনআইএম-এর দাবির সঙ্গে সহমত পোষণ করছেন না, তাঁদেরই মেরে ফেলা হচ্ছে। এই ষড়যন্ত্রে জেএনআইএম-এর সঙ্গে হাত মিলিয়েছে তুয়ারেগ বিদ্রোহী বাহিনীও।
