গাজায় ফের ইজরায়েলের হামলায় মৃত ৯০

0
149
90 dead in Israels attack in Gaza again
90 dead in Israels attack in Gaza again
গাজায় ফের ইজরায়েল সেনার হামলায় কমপক্ষে ৯০ জন প্যালেস্তিনীর মৃত্যু হয়েছে। এমনটাই দাবি করেছে গাজার স্বাস্থ্যমন্ত্রক। তবে ইজরায়েল জানিয়েছে, হামাসের সামরিক প্রধান মহম্মদ দেইফকে খতম করতেই অভিযান চালানো হয়েছিল। সাধারণ মানুষ তাদের টার্গেট নন।
তবে  মহম্মদ দেইফ খতম হয়েছে কিনা তা নিয়ে এখনও কিছু জানায়নি তেল আভিভ।জানা গিয়েছে, গাজার আল মাওয়াসি এলাকায় অগ্নিবর্ষণ করে ইজরায়েলি সেনা। এই অঞ্চলটিকে সাধারণ মানুষের আশ্রয়স্থল হিসাবে তৈরি করা হয়েছিল। ঘরছাড়া মানুষরা সেখানে তাঁবু খাটিয়ে বসবাস করছিলেন। গাজার স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, এই ঘটনায় প্রাণ হারিয়েছেন ৯০ জন। আহত হয়েছেন অন্তত ৩০০। গত কয়েক সপ্তাহের মধ্যে এই সংখ্যাটাই সবচেয়ে বেশি। মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও রয়েছে। এদিকে, ইজরায়েলের অভিযানের ফলে গাজায় তীব্র হয়েছে ওষুধের সংকটও। যা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছে বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো। গাজায় জারি রয়েছে মৃত্যুমিছিল। মৃতের সংখ্যা পেরিয়ে গিয়েছে ৩৮ হাজার।