
তাহেরপুরের সভায় যোগ দিতে আসার পথে ট্রেনের ধাক্কায় ৩ বিজেপি সমর্থকের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
অডিও বার্তায় সভার শুরুতেই এই ঘটনাকে অত্যন্ত দুঃখজন বলেছেন। এই ঘটনায় পূর্ব রেলের জেনারেল ম্যানেজারের থেকে রিপোর্ট চাইলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। কি কারণে দুর্ঘটনা, কার গাফিলতি সবটাই রিপোর্টে উল্লেখ করা হবে। জানা গিয়েছে তাহেরপুরে সভায় যোগ দিতে মুর্শিদাবাদ থেকে এসেছিলেন ৪০ জনের দল। ভোরবেলা রেললাইনের ধারে প্রাতঃকৃত্য করার সময় দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই মৃত্যু হয় মুর্শিদাবাদের বড়ঞার বাসিন্দা গোপীনাথ বৈরাগ্য, সাবলদহ গ্রামের মুক্তিপদ সূত্রধর ও রামপ্রসাদ ঘোষের।
আরেকজনকে জখম অবস্থায় শক্তিনগর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাকে এইমসে পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রীর সভা শেষে হাসপাতালে গিয়েছেন শমিক মজুমদার, সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারীরা।
