উৎসবের শেষলগ্নে ভাইফোঁটার আনন্দ, চড়া বাজার

0
128

উৎসবের প্রায় শেষলগ্নে ভাইফোঁটায় এক পবিত্র সম্পর্কের বন্ধনের টুকরো কোলাজে বাধা পড়েছে রাজ্য। সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে বাজারদর। মাছ-মাংস থেকে সব্জি সবই বিকোচ্ছে চড়া দামে।

এবার শনিবার এবং রবিবার দুই দিন ভাইফোঁটা রয়েছে। সুবিধে মত কেউ শনিবার, কেউ আবার রবিবার ফোঁটার অনুষ্ঠান রেখেছেন। কিন্তু অনুষ্ঠান আয়োজনে কালঘাম ছুটছে সাধারণের। খাসির মাংসের দাম ৮৯০ টাকার কাছে, মুরগি বিকোচ্ছে ২৫০ থেকে ৩০০ টাকার কাছে। তথৈবচ মাছের দাম। মাছের বাজারে ছোট ইলিশ ৬০০ থেকে ৬৫০ টাকা কিলো ও বড় ইলিশের দাম ঘোরাফেরা করছে ১৩শ থেকে ১৯শ টাকা কেজিতে।

ভেটকি, পারশে, পাবদা, চিংড়ী ঘোরাফেরা করছে ৬০০ থেকে ৭০০ টাকার কাছে। একই অবস্থা সব্জি বাজারেও। মিষ্টির দোকানেও ভিড় হয়েছে সকাল থেকেই। সন্দেশ, রসগোল্লার পাশাপাশি ভাইফোঁটা স্পেশাল মিষ্টিও দেদার বিক্রি হচ্ছে।

ছবি  সৌজন্যে : নিজস্ব