যুদ্ধ শেষের সময়, নেতানিয়াহুকে বার্তা ট্রাম্পের

0
31
ছবি সৌজন্যে : এক্স

উত্তপ্ত মধ্যপ্রাচ্য এবার কি শান্ত হওয়ার পালা, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কথোপকথনে অন্তত তেমনটাই ইঙ্গিত মিলছে। খবর, প্রেসিডেন্ট ট্রাম্প সম্প্রতি ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনে কথা বলে স্পষ্ট জানিয়েছেন, এবার এই যুদ্ধ শেষ করার সময় এসেছে।

তাছাড়া মার্কিন প্রেসিডেন্ট প্রকাশ্যেই ইঙ্গিত দিয়েছেন, ইরানের সঙ্গে একটি শান্তি চুক্তি আগামী কয়েক দিনের মধ্যেই সই হতে পারে। সেটার একটি খসড়া প্রস্তুত।খবর অনুযায়ী, প্রেসিডেন্ট ট্রাম্প নাকি নেতানিয়াহুকে ফোনে বলেছেন, এটি একটি দুর্দান্ত চুক্তি এবং এবার যুদ্ধের ইতি টানার সময়। যদিও ইজরায়েল, প্রেসিডেন্ট ট্রাম্পের ওই চুক্তি মানবে না বলে আগেই জানিয়ে দিয়েছিল। ট্রাম্পের ওই ফোনালাপেও তাদের অবস্থান বদলের ইঙ্গিত মেলেনি।

এদিকে শুক্রবার তেহেরানও জানিয়ে দিয়েছে আলোচনার ক্ষেত্রে নিজেদের লক্ষ্মণরেখা ভেঙে কোনও আপস করবে না ইরান। প্রেসিডেন্ট ট্রাম্প যে চমৎকার সমঝোতা-র বার্তা দিয়েছে সেটা যে তারা মানছে না তাও সাফ করে দিয়েছে ইরান। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফের দাবি করেছেন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতির খসড়া চূড়ান্ত হয়ে গিয়েছে। এ সপ্তাহের মধ্যেই চুক্তি স্বাক্ষরিত হবে। প্রেসিডেন্ট ট্রাম্প আরও বলেছেন, চুক্তিটি স্বাক্ষরিত হওয়ার সঙ্গে সঙ্গেই হরমুজ প্রণালীও খুলে দেওয়া হবে। স্বস্তির খবর হল, প্রেসিডেন্ট ট্রাম্পের ওই বার্তার পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম খানিকটা নিম্নমুখী।