গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home National বন্দে মাতরম-র পীঠস্থানে বাবরি মসজিদ, সরব শমীক 

    বন্দে মাতরম-র পীঠস্থানে বাবরি মসজিদ, সরব শমীক 

    0
    127
    ছবি সৌজন্যে : এক্স
    বন্দে মাতরম-র পীঠস্থানে আজকে বাবরি মসজিদ তৈরি হচ্ছে যা ভয়াবহ। রাজ্যসভায় এভাবেই মুর্শিদাবাদের রেজিনগরে তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের বাবরি মসজিদ নিয়ে সরব হয়েছেন বিজেপি সাংসদ শমীক ভট্টাচার্য।
    তিনি বলেছেন, সুপ্রিম কোর্টকে বুড়ো আঙুল দেখিয়ে পশ্চিমবঙ্গে বাবরি মসজিদ তৈরি হচ্ছে। পশ্চিমবঙ্গের বর্ডার পার্শ্ববর্তী জেলাগুলির জনসংখ্যার চরিত্র বদলে গিয়েছে এই সরকারের আমলে।
    শমীকের মন্তব্য, পশ্চিমবঙ্গের সরকার খোলাখুলি রোঙ্গিগা মুসলিমদের স্বাগত জানাচ্ছে নিজেদের ভোটব্যাংক সুরক্ষিত করার জন্য। যাতে ক্ষমতায় আসীন থাকতে পারে। পাশাপাশি বাংলাদেশিদের ও ডেকে নিয়ে আসছে পশ্চিমবঙ্গের সরকার। পশ্চিমবঙ্গকে ব্যবহার করে ঝাড়খণ্ড,ল বিহারকে নষ্ট করছে তৃণমূল কংগ্রেস।