গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home National দূষিত শহরের শীর্ষে গাজিয়াবাদ, দ্বিতীয় দিল্লি

    দূষিত শহরের শীর্ষে গাজিয়াবাদ, দ্বিতীয় দিল্লি

    0
    62
    ছবি  সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
    জানুয়ারি মাসে দেশের সর্বাধিক দূষিত শহরের শীর্ষে রয়েছে উত্তরপ্রদেশের গাজিয়াবাদ। দ্বিতীয় সর্বাধিক দূষিত শহর দিল্লি।
    সেন্টার ফর রিসার্চ অন এনার্জি অ্যান্ড ক্লিন এয়ার-এর জানুয়ারি মাসের দূষিত শহরের তালিকা প্রকাশ করেছে। তালিকার শীর্ষে রয়েছে গাজিয়াবাদ। রিপোর্টের তথ্য অনুযায়ী, জানুয়ারি মাসে গাজিয়াবাদে পিএম ২.৫-এর পরিমাণ ছিল বায়ু দূষণের গড় মাত্রা প্রতি ঘনমিটারে ১৮৪ মাইক্রোগ্রাম।
    দিল্লিতে পিএম ২.৫-এর পরিমাণ ছিল বায়ু দূষণের গড় মাত্রা প্রতি ঘনমিটারে ১৬৯ মাইক্রোগ্রাম, যা বায়ু মানের স্বাভাবিকের তুলনায় চেয়ে প্রায় ৩ গুণ বেশি। ভারতের ১০টি সবচেয়ে দূষিত শহরের তালিকায় রয়েছে, নয়ডা, গুরুগ্রাম, গ্রেটার নয়ডা, ধারুহেরা, গ্যাংটক, সিংরৌলি, ভিওয়াড়ি এবং নরনউল। শীর্ষ ১০টি দূষিত শহরের মধ্যে উত্তরপ্রদেশ এবং হরিয়ানার ৩টি করে শহর স্থান পেয়েছে।