
এবার পথ দুর্ঘটনার কবলে পড়েছেন কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষ। খাস কলকাতার বুকে তালতলার এসএন ব্যানার্জি রোডের কাছে একটি সরকারি বাসের সঙ্গে তাঁর গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়।
দঘটনার ফলে অতীন ঘোষের গাড়ির সামনের অংশ দুমড়ে-মচড়ে যায়। তবে বড়সড় কোনও দুর্ঘটনা ঘটেনি। দুর্ঘটনার সময় গাড়ির সামনের সিটেই বসেছিলেন ডেপুটি মেয়র। যদিও এই ঘটনায় কোনও অভিযোগ দায়ের করেননি তিনি। তাঁর দাবি, পুলিশ যদি স্বতঃপ্রণোদিতভাবে কোনও মামলা করে তাহলে করতে পারে।
এদিকে শহরের দুর্ঘটনাপ্রবণ এলাকা গুলিতে গাড়ির গতি কত হতে পারে সেই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করেছে লালবাজার। প্রতিঘন্টায় সবোচ্চ ৫০ কিলোমিটার এবং সর্বনিম্ন ২৫ কিলোমিটার গতিবেগ থাকতে পারে যানবাহনের বলে নির্দেশিকায় জানানো হয়েছে।
