
ঠাকুর দেখার সঙ্গে যাতে মানুষের স্বাস্থ্যও ঠিক থাকে, তা নিশ্চিত করতে এবার কলকাতার রেস্তোরাঁ, হোটেলগুলোয় হানা দিয়েছেন ডেপুটি মেয়র অতীন ঘোষ।
খাদ্যে ভেজাল ঠেকাতে পুরসভার স্বাস্থ্যদফতরকে সঙ্গে নিয়ে পথে নেমেছেন কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষ। হেদুয়া মোড় থেকে শ্যামবাজার পর্যন্ত ডেপুটি মেয়র অতীন ঘোষের নেতৃত্বে ভেজাল বিরোধী অভিযান চলে। বিভিন্ন রেস্তোরাঁ, ফুড স্টলগুলোয় ঢুকে মশলা থেকে রান্না করা খাবার সহ অন্যান্য উপকরণের নমুনা সংগ্রহ করে ফুড সেফটি গাড়ি দিয়ে ল্যাবে পাঠিয়ে দিয়ে খাদ্যের গুণগত মান পরীক্ষা করা হয়।
খাদ্যে কোনও ক্ষতিকারণ রং, পদার্থ আছে কিনা তা নিশ্চিত করতেই এই অভিযান। একইসঙ্গে মানুষকে সচেতন করতে লিফলেট বিলিও করা হয়।




