গ্রাম থেকে শহর
News & Much More

25 C
Kolkata
25 C
Kolkata
More
    Home Kolkata ১-র ভোটে বিজেপিতে আসতে চেয়েছিলেন অতীন, বিস্ফোরক শুভেন্দু

    ১-র ভোটে বিজেপিতে আসতে চেয়েছিলেন অতীন, বিস্ফোরক শুভেন্দু

    0
    202

    ২০২১-র বিধানসভা ভোটের আগে বিজেপিতে যোগ দিতে চেয়েছিলেন অতীন ঘোষ। বিস্ফোরক দাবি করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি দাবি করেছেন কাশীপুর-বেলগাছিয়ায় তৃণমূল টিকিট না দিলে বিজেপির হয়ে লড়তেও চেয়েছিলেন অতীন ঘোষ।

    পাশাপাশি ১৪ অগাস্ট রাতে আর জি কর মেডিক্যালে হামলার ঘটনায় অতীন ঘোষের হাত রয়েছে বলেও অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী। তাঁর কথায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই কাজ করেছিলেন অতীন ঘোষ। জবাবে কলকাতা পুরসভার ডেপুটি মেয়র তথা তৃণমূল বিধায়ক অতীন ঘোষ বলেছেন দল ছাড়ার পর তাঁর সঙ্গে কোনও যোগাযোগ নেই। ২০২১-র কথা বলে কার স্বার্থরক্ষা করতে চাইছেন শুভেন্দু অধিকারী। পাল্টা প্রশ্ন তুলেছেন অতীন ঘোষ।

    এদিকে এমন মন্তব্যে সোশ্যাল মিডিয়ায় পোস্টে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মানহানির মামলা করতে অতীন ঘোষকে পরামর্শ দিয়েছেন তৃণমূল নেতা শান্তনু সেন।

    ছবি  সৌজন্যে : নিজস্ব