কেজরিওয়ালের চেয়ে অতিশী হাজার গুণ ভাল :  সাক্সেনা

0
129
Atish is a thousand times better than Kejriwal Saxena
Atish is a thousand times better than Kejriwal Saxena
দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে অরবিন্দ কেজরিওয়ালের চেয়ে অতিশী মারলেনা হাজার গুণ ভাল। নতুন মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা করেছেন লেফ্‌টেন্যান্ট গভর্নর ভিকে সাক্সেনা।
 অতিশীর মারলেনার সঙ্গে প্রকাশ্যে কখনও সংঘাতে না জড়ালেও লেফ্‌টেন্যান্ট গভর্নরের তরফে প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিশ্বস্ত এই নেত্রীর প্রশংসা ব্যতিক্রমী বলেই মনে করছে রাজনীতিবিদরা। দিল্লির এক মহিলা বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন মুখ্যমন্ত্রী অতিশী মারলেনা ও লেফ্‌টেন্যান্ট গভর্নর ভিকে সাক্সেনা। সেখানেই মুখ্যমন্ত্রীর প্রশংসা করে ভিকে সাক্সেনা বলেছেন, তিনি অত্যন্ত খুশি যে দিল্লির মুখ্যমন্ত্রী একজন মহিলা। এবং তিনি অত্যন্ত গর্বের সঙ্গে জানাচ্ছেন দিল্লির আগের মুখ্যমন্ত্রীর তুলনায় হাজার গুণ ভাল। শুধু তাই নয়, মুখ্যমন্ত্রীকে পাশে বসিয়ে উপস্থিত ছাত্রীদের উদ্দেশে বার্তা দিয়ে লেফ্‌টেন্যান্ট গভর্নর বলেছেন, পড়ুয়াদের বয়সের সঙ্গে সঙ্গে দায়িত্ব বাড়বে। প্রথমে নিজেদের প্রতি দায়িত্ব পালন করতে হবে।
দ্বিতীয়ত, মা-বাবা পরিবারের প্রতি দায়িত্ব, এবং তৃতীয়ত সমাজ ও রাষ্ট্র নির্মাণের প্রতি কর্তব্য পালন করতে হবে। এবং সবশেষে লিঙ্গের বেড়াজাল ভেঙে কাঁধে কাঁধ মিলিয়ে লড়তে হবে।
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল