অ্যাটলি-আল্লুর টার্গেট এবার বিশ্ব! 

0
121
ছবি সৌজন্যে : এক্স

পুষ্পা, পুষ্পা টু-এর তুমুল সাফল্যের পর যেন রীতিমতো উড়ছেন আল্লু অর্জুন।এরপর তাকে কোনো সিনেমায় দেখা যাবে তা নিয়ে ফ্যান ফলোয়ারদের মধ্যে আগ্রহ তুঙ্গে।

এরমধ্যেই খবর,নতুন সিনেমায় নাম লিখিয়েছেন স্টাইলিশ আইকন। আর সেই সিনেমাটি পরিচালনা করবেন জওয়ান-খ্যাত প্যান ইন্ডিয়ান নির্মাতা অ্যাটলি কুমার।প্রযোজনা সংস্থা সান পিকচার্সের সঙ্গে বিশাল বাজেটের নতুন এই প্রজেক্টটি হতে যাচ্ছে ভিএফএক্স-নির্ভর। সান গ্রুপের কালানিধি মারানের ব্যানারে নির্মিত এই  প্রজেক্টটির শুটিং শুরু হচ্ছে এই এপ্রিলেই।আল্লু অর্জুনের জন্মদিনে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা করা হয়েছে।এর মধ্যে খবর,আল্লু অর্জুন ও অ্যাটলি সম্প্রতি লস অ্যাঞ্জেলসে বিশেষ ভিজ্যুয়াল ইফেক্টস কোম্পানিগুলোর সঙ্গে মিটিং করেছেন।যেখানে তারা সিনেমার ভিজ্যুয়াল স্টাইল এবং অ্যাম্বিশন নিয়ে কাজ করেছেন। যদিও এখনো ছবির নাম বা কাস্টিং প্রকাশ করেননি।তবে এটি একটি মৌলিক গল্প নিয়ে তৈরি উচ্চমানের প্রোডাকশন,যার লক্ষ্য শুধু ভারত নয়, সারা বিশ্বের দর্শকদের বড় পর্দায় চমকে দেওয়া।এক বিবৃতিতে পরিচালক অ্যাটলি বলেছেন, এটাই সেই সিনেমা, যেটা তিনি সবসময় করতে চেয়েছেন।বহু বছরের পরিশ্রমের পর স্ক্রিপ্টটি এমন এক পর্যায়ে এসেছে, যা নিয়ে পরিচালক অ্যাটলি আত্মবিশ্বাসী। আল্লু অর্জুনকে নিয়ে, কালানিধি মারানের নেতৃত্বে এটা বাস্তবে রূপ নিতে যাচ্ছে,এটি তাঁর কাছে এক স্বপ্নপূরণের মুহূর্ত। সিনেমাটি মূলত ,ম্যাস এবং ম্যাজিক-এর মিশেল। উল্লেখ্য পুষ্পা টু ছবিটি ভারতের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ আয়কারী সিনেমা।

অন্যদিকে অ্যাটলি থেরি, মার্সাল, বিগিল এবং শাহরুখ খান অভিনীত জওয়ান-এর মতো ব্লকবাস্টার পরিচালনার মাধ্যমে নিজের অবস্থান পাকাপোক্ত করেছেন। জওয়ান, ১৩৫ মিলিয়ন ডলারের বেশি আয় করে ভারতের ষষ্ঠ সর্বোচ্চ আয়কারী সিনেমা হয়ে ওঠে।