
বার্সেলোনা শেষ কবে এতটা বাজে এতটা বাজে খেলেছিল, সেটা সমর্থকদের মনে করতে একটু কষ্টই হওয়ার কথা। এবারের সিজনে রীতিমতো উড়ছিল বার্সা।
সেই দলটাকেই নাকানি-চুবানি খাইয়ে ছাড়ল আতলেতিকো মাদ্রিদ। নিজেদের মাঠ মেত্রোপলিতানোয় বার্সাকে ৪-০ গোলে গুঁড়িয়ে দিয়েছে আতলেতিকো।এ জয়ে কোপা দেল রের ফাইনালে এক পা দিয়ে রাখল মাদ্রিদের ক্লাবটি। সেমিফাইনালের ফিরতি লেগ ৩ মার্চ বার্সার মাঠ ন্যু ক্যাম্পে।ঘুরে দাঁড়িয়ে ফাইনালে উঠতে হলে হান্সি ফ্লিকের দলকে অবিশ্বাস্য কিছু করে দেখাতে হবে। আতলেতিকোর ৪ গোলই হয়েছে প্রথমার্ধে।৮ মিনিটে এরিক গার্সিয়ার আত্মঘাতী গোলে এগিয়ে যায় দিয়েগো সিমেওনের দল। ১৪ মিনিটে ব্যবধান ২-০ করে আঁতোয়ান গ্রিজমান। ৩৩ মিনিটে আদেমোলা লুকম্যানের গোলে আরও এগিয়ে যায় আতলেতিকো।আর প্রথমার্ধের অতিরিক্ত সময়ে আতলেতিকোর চতুর্থ গোল পূরণ করে বার্সাকে ম্যাচ থেকে ছিটকে দেন হুলিয়ান আলভারেজ।গত দু; দশকে এ নিয়ে মাত্র তৃতীয়বার বিরতির আগেই ৪ গোল হজম করল বার্সেলোনা। দ্বিতীয়ার্ধে ব্যবধান কমাতে মরিয়া হয়ে উঠেছিল বার্সা। পাউ কুবারসি এক গোল শোধও করেন।
কিন্তু অফসাইডের ফাঁদে পড়ে সেই গোল বাতিল হয়ে যায়। শেষ দিকে এরকি গার্সিয়া লাল কার্ড দেখে মাঠ ছাড়লে যন্ত্রণা বাড়ে বার্সার।







