
শীতকালীন ট্রান্সফার উইন্ডোতে বড় চমক দেখাল অ্যাতলেতিকো মাদ্রিদ। তুরস্কের শক্তিশালী ক্লাব ফেনারবাচের কাছ থেকে নাইজেরিয়ান তারকা ফরোয়ার্ড অ্যাডেমোলা লুকমানকে ছিনিয়ে নিতে যাচ্ছে স্প্যানিশ জায়ান্টরা।
ইতালিয়ান ক্লাব আতালান্তার হয়ে দুর্দান্ত পারফরম্যান্সের পর লুকমানকে দলে নিতে ফেনারবাচে প্রায় ৪০ মিলিয়ন ইউরোর একটি চুক্তির খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিল। তবে শেষ মুহূর্তে আলোচনায় জোর বাড়িয়ে অ্যাতলেতিকো মাদ্রিদ সেই চুক্তি হাইজ্যাক করে নেয়।তথ্য অনুযায়ী, অ্যাতলেতিকো লুকম্যানকে দলে নিতে ৩৫ মিলিয়ন ইউরো ও অতিরিক্ত ৫ মিলিয়ন ইউরো বোনাসসহ মোট ৪০ মিলিয়ন ইউরোর প্রস্তাবে মৌখিক সমঝোতায় পৌঁছেছে। ইতিমধ্যে খেলোয়াড় নিজেও স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে তিনি ফেনারবাচের চেয়ে অ্যাতলেতিকোতেই খেলতে আগ্রহী।দলের আক্রমণভাগে ঘাটতির কারণেই এই ট্রান্সফারে দ্রুত এগিয়েছে অ্যাতলেতিকো। ইতিমধ্যে জিয়াকোমো রাশপর্দি ক্লাব ছেড়েছেন এবং আঁতোয়ান গিয়েজমানের সাম্প্রতিক চোটের কারণে আক্রমণভাগে নতুন মুখের প্রয়োজন অনুভব করছিল মাদ্রিদ ক্লাবটি।
কোচ দিয়েগো সিমিওনের চাওয়া অনুযায়ী লুকমানের মতো গতি, ড্রিবল ও গোল করার ক্ষমতা থাকা ফরোয়ার্ড দলে যোগ দিলে অ্যাতলেতিকোর আক্রমণভাগে নতুন মাত্রা যোগ হবে বলে মনে করছেন ফুটবল বিশ্লেষকরা।




