গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Newsdesk মাদ্রিদ ডার্বিতে আতলেতিকো সমর্থকদের ঝামেলা

    মাদ্রিদ ডার্বিতে আতলেতিকো সমর্থকদের ঝামেলা

    0
    199

    লাল কার্ড, আতলেতিকো সমর্থকদের মাঠে বোতল ছুঁড়া, কোর্তোয়ার দিকে লাইটার মারা, ম্যাচ স্থগিত, অতিরিক্ত সময়ের গোলে রিয়ালকে জয় বঞ্চিত করা- কী ছিল না মাদ্রিদ ডার্বিতে। ওয়ান্দা মেত্রোপলিতানো এমন অনাকাঙ্ক্ষিত অনেক ঘটনাই জন্ম দিয়েছে।

     

    ঘটনার শুরু ৬৪ মিনিটে ভিনিসিয়ুসের সহায়তায় এডার মিলিতাওয়ের গোলের পর। গোলের পর রিয়াল গোলকিপার কোর্তোয়ার উদ্‌যাপন পছন্দ হয়নি রিয়াল গোলপোস্টের পেছনে থাকা আতলেতিকো মাদ্রিদের সমর্থকদের।কোর্তোয়াকে লক্ষ্য করে মাঠে উড়ে আসে লাইটার ও প্লাস্টিক বোতল। মেত্রপলিতানোয় এসে একজন ,প্রাক্তন কোর্তোয়া ২০১১ থেকে ২০১৪ সাল পর্যন্ত আতলেতিকোয় ছিলেন, আতলেতিকো খেলোয়াড়ের এমন উদ্‌যাপন মেনে নিতে পারেনি আতলেতিকো সমর্থকরা।স্টেডিয়ামের লাউড স্পিকারে ঘোষণা দিয়েও থামানো যায়নি তাদের আচরণ।দর্শকদের এটা–সেটা ছুঁড়ে মারাও বন্ধ হয়নি।পরে কোর্তোয়া রেফারির কাছে অভিযোগ করলে তিনি দুই কোচ ও লা লিগা প্রতিনিধিদের সঙ্গে কথা বলে ম্যাচ থামিয়ে দেন। ২০ মিনিটের মতো খেলা বন্ধ ছিল। পরে অবশ্যই আতলেতিকো কোচ সিমিওনে এবং অধিনায়ক কোকে ও ডিফেন্ডার হোসে মারিয়া হিমেনেজকে গোলপোস্টের পেছনের গ্যালারিতে গিয়ে দর্শকদের সঙ্গে কথা বলতে দেখা যায়।তবে অতিরিক্ত সময়ে আতলেতিকো মাদ্রিদের আনহেল কোরেয়ার গোলে সমতায় ফিরলে জেতা হয়নি কোনো দলের।