গুজরাটে পাকিস্তানের চরকে গ্রেফতার এটিএস-র

0
161
ATS arrests Pakistani char in Gujarat
ATS arrests Pakistani char in Gujarat
পাকিস্তানের জন্য গুপ্তচরবৃত্তির অভিযোগে পলাতক এক যুবককে গ্রেফতার করল গুজরাটের অ্যান্টি-টেররিস্ট স্কোয়াড। অভিযুক্ত যুবকের নাম মহম্মদ সাকলাইন।
তিনি গুজরাটের জামনগরের বাসিন্দা। তাঁকে গ্রেফতার করেন এটিএস আধিকারিকরা। অভিযোগ, একটি ভারতীয় সিম কার্ড কিনে হোয়াটস্‌অ্যাপের মাধ্যমে পাকিস্তানের একটি চক্রের সঙ্গে যোগাযোগ রাখছিলেন মহম্মদ সাকলাইন। বিভিন্ন তথ্যও পাচার করতেন। এটিএস সূত্রে খবর, জম্মু-কাশ্মীরে মোতায়েন ভারতীয় সেনাদের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির জন্যও মহম্মদ সাকলাইনের নম্বর ব্যবহার করা হয়েছিল।এর আগে ২০২৩ সালের অক্টোবরে, পাকিস্তানের হয়ে চরবৃত্তি করার অভিযোগে গুজরাট থেকেই লাভশঙ্কর মহেশ্বরী নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছিল এটিএস। পরে জানা যায়, লাভশঙ্কর মহেশ্বরী পাকিস্তানের বাসিন্দা। স্ত্রীর চিকিৎসার নাম করে পাকিস্তান থেকে ভারতে এসে কোনও ভাবে ভারতীয় হওয়ার ভুয়ো পরিচয়পত্র তৈরি করিয়েছিলেন তিনি। লাভশঙ্কর মহেশ্বরীর বিরুদ্ধে ভারতীয় সেনা আধিকারিকদের ফোনে স্পাইওয়্যার পাঠানোর অভিযোগও উঠেছিল। সূত্রের খবর, সেই লাভশঙ্করকে সিম কার্ড সরবরাহ করেছিলেন সদ্য এটিএসের হাতে ধৃত মহম্মদ সাকলাইন।