ফরিদপুরে জেমসের অনুষ্ঠানে হামলা, নিরাপদে তারকা

0
106
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
ভেস্তে গিয়েছে রক তারকা জেমস ও তাঁর ব্যান্ডের অনুষ্ঠান। বাংলাদেশের ফরিদপুর জেলা বিদ্যালয়ের ১৮৫ তম বর্ষপূর্তি উপলক্ষে ওই অনুষ্ঠান হওয়ার কথা ছিল।
তবে হামলার জেরে তা বাতিল হয়ে যায়। আহত বেশ কয়েক জন ছাত্রও। আয়োজকদের দাবি, হামলাকারীরা বহিরাগত। আয়োজকদের দাবি, বেশ কয়েক জন বহিরাগত অনুষ্ঠান দেখার জন্য বিদ্যালয়প্রাঙ্গণে ঢুকতে চেয়েছিলেন। তবে তাঁদের বাধা দেওয়া হয়।
তার পরেই তাঁরা ইট-পাটকেল ছুঁড়তে শুরু করেন। হামলাকারীদের বিরুদ্ধে মঞ্চ দখলের চেষ্টার অভিযোগও তুলেছেন আয়োজকেরা। বাংলাদেশের সংবাদমাধ্যম সূত্রে খবর, বহিরাগত তাণ্ডবে আহত অন্তত ১৫ জন ছাত্র। জানা গিয়েছে, হামলা চালালেও শেষ পর্যন্ত শিক্ষার্থীদের কাছে বাধা পেয়ে অনুষ্ঠানস্থল ছেড়ে যেতে বাধ্য হয়েছেন ওই আক্রমণকারীরা। শিল্পীর শারীরিক কোনও ক্ষতি হয়নি।