সংগ্রামী যৌথ মঞ্চের সভায় হামলা, ঝরল রক্ত

0
1652
ছবি সৌজন্যে : নিজস্ব
সংগ্রামী যৌথ মঞ্চের সভায় হামলার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। বাঁকুড়ার স্কুলডাঙা এলাকায় সভা ছিল সংগ্রামী যৌথ মঞ্চের। অভিযোগ সেখানে জনা ৪০ দুষ্কৃতী লাঠি, হকি স্টিক নিয়ে চড়াও হয়।
অভিযোগ ভাস্কর ঘোষের সামনেই সংগ্রামী যৌথ মঞ্চের নেতা অরিন্দম মণ্ডলের ওপর হামলা চালায়। রক্তাক্ত অবস্থায় অরিন্দমকে উদ্ধার করে বাঁকুড়া সম্মিলনী হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
সংগ্রামী যৌথ মঞ্চের অভিযোগ সংগ্রামী যৌথ মঞ্চের একটি সভা ছিল সেখানে আচমকা তৃণমূলের ছাত্র নেতা সুরজ বক্সের নেতৃত্বে হামলা চালানো হয় বলে অভিযোগ। যদিও তৃণমূলের দাবি এই হামলার পিছনে তাদের হাত নেই। ভাস্কর ঘোষের দাবি প্রাণে মেরে ফেলার জন্যই হামলা চালানো হয়েছে। অরিন্দমের পাশাপাশি তিনিও টার্গেট ছিলেন।