গ্রাম থেকে শহর
News & Much More

25 C
Kolkata
25 C
Kolkata
More
    Home International জর্ডানের বিমানঘাঁটিতে ইরাকের সশস্ত্র গোষ্ঠী হামলা

    জর্ডানের বিমানঘাঁটিতে ইরাকের সশস্ত্র গোষ্ঠী হামলা

    0
    25
    ছবি সৌজন্যে : এক্স

    জর্ডানের বেশ কয়েকটি বিমানঘাঁটি এবং একটি বিমানবন্দরে হামলা চালিয়েছে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর সংগঠন, ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক।

    রিপোর্টে বলা হয়েছে,ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাকের হামলার লক্ষ্যবস্তুগুলোর মধ্যে ছিল কিং ফয়সাল বিমানঘাঁটি,কিং আবদুল্লাহ বিমানঘাঁটি, কুইন আলিয়া বিমানবন্দর, প্রিন্স হাসান বিমানঘাঁটি এবং মুওয়াফফাক সালতি বিমানঘাঁটি। তবে এই হামলার ফলাফলের,ক্ষয়ক্ষতি বা হতাহত বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

    উল্লেখ্য, ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানের ওপর যৌথভাবে হামলা চালাচ্ছে আমেরিকা – ইসরায়েল। ওই দিন থেকেই পাল্টা জবাব দিতে শুরু করে ইরানও। এভাবেই টানা ২৯তম দিন গড়িয়েছে যুদ্ধ। ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলোতে অবস্থিত বিভিন্ন মার্কিন সামরিক স্থাপনায় অনবরত হামলা চালিয়ে যাচ্ছে ইরান। এতে অগ্নিগর্ভ হয়ে উঠেছে গোটা মধ্যপ্রাচ্য।