
ইরানে হামলা চালাল ইজরায়েল। ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, দেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। রিপোর্ট অনুযায়ী, ইরানের রাজধানী তেহরানে ধোঁয়া উঠতে দেখা গেছে।
এর আগে ২০২৫ সালেও ইরানে হামলা চালিয়েছিল ইজরায়েল। সেই সময় আমেরিকাও ইরানের পরমাণু স্থাপনায় হামলা চালিয়েছিল। তবে সাম্প্রতিককালে নতুন করে ইরান এবং আমেরিকার মধ্যে উত্তেজনা বেড়েছে। এরই মাঝে ইজরায়েল হামলা চালিয়ে দিল ইরানে।
একদিন আগেই ইজরায়েল সফরে গিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি সেই সফরে ইজরায়েলের সর্বোচ্চ নাগরিক সম্মানে ভূষিত হন। আর নরেন্দ্র মোদী ইজরায়েল থেকে ফিরতেই ইরানে হামলা করেছে নেতানিয়াহুর দেশ। এর আগে ২৬ ফেব্রুয়ারি ফের একবার আলোচনার টেবিলে বসেছিল ইরান এবং আমেরিকার। তবে তারই মধ্যে ইরান এবং আমেরিকার মধ্যে যুদ্ধের সম্ভাবনা যেন ক্রমেই বাড়ছে।








