!-- afp header code starts here -->

গ্রাম থেকে শহর
News & Much More

29.2 C
Kolkata
29.2 C
Kolkata
More
    Home International ইসরায়েলের ৩ সামরিক ঘাঁটিতে হামলা হিজবুল্লাহর

    ইসরায়েলের ৩ সামরিক ঘাঁটিতে হামলা হিজবুল্লাহর

    0
    18
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

    লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ জানিয়েছে, লেবাননে তাদের শক্ত ঘাঁটিগুলো লক্ষ্য করে ইসরায়েলি হামলার জবাবে তারা ইসরায়েলের তিনটি সামরিক ঘাঁটিতে আঘাত হেনেছে। বাসিন্দাদের সরিয়ে নেওয়ার সতর্কবার্তা জারি করার পর ইসরায়েল ধারাবাহিক বিমান হামলা অব্যাহত রেখেছে, বিশেষ করে বেইরুতে দক্ষিণ উপশহর ও দেশের দক্ষিণাঞ্চলে।

    লেবাননের কর্তৃপক্ষ জানিয়েছে, হামলায় ক্ষতিগ্রস্ত এলাকা থেকে প্রায় ২৯ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে। এরপরেই ইসরায়েল ঘোষণা করে, তারা তেহরান ও বেইরুতে সমন্বিত হামলার নতুন দফা শুরু করেছে।ইসরায়েলি সামরিক বাহিনী আরো জানিয়েছে, সীমান্ত বরাবর অগ্রবর্তী প্রতিরক্ষা ব্যবস্থার অংশ হিসেবে তারা দক্ষিণ লেবাননের কয়েকটি স্থানে সেনা মোতায়েন করেছে।

    প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ বলেছেন, ইসরায়েলি সীমান্তবর্তী জনপদে হামলা প্রতিরোধে লেবাননে অতিরিক্ত কৌশলগত অবস্থান অগ্রসর হয়ে নিয়ন্ত্রণে নিতে ইসরায়েল ডিফেন্স ফোর্সেস,আইডিএফ-কে অনুমোদন দিয়েছেন।উল্লেখ্য, আমেরিকা-ইসরায়েলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনি নিহত হওয়ার প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়ে হিজবুল্লাহ ইসরায়েলের ওপর প্রাথমিক হামলা চালানোর পর লেবানন আঞ্চলিক যুদ্ধে জড়িয়ে পড়ে।