অ্যালুমিনিয়াম কারখানায় হামলা

0
35
ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া
বাহরিন এবং সংযুক্ত আরব আমিরশাহির দু’টি বড় অ্যালুমিনিয়াম কারখানায় রবিবার হামলা চালিয়েছে ইরান। সে দেশের রেভল্যুশনারি গার্ডসের তরফে জানানো হয়েছে, ওই দু’টি অ্যালুমিনিয়াম কারখানায় ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালানো হয়।
ওই কারখানা দু’টির সঙ্গে আমেরিকার সামরিক বাহিনীর যোগাযোগ রয়েছে। এমিরেটস গ্লোবাল অ্যালুমিনিয়াম জানিয়েছে, হামলায় ছ’জন আহত হয়েছেন এবং কারখানায় উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে।
বাহরিনের সরকারি গণমাধ্যম জানিয়েছে, বাহরিনের একটি সংস্থায় পৃথক হামলায় দু’জন কর্মী আহত হয়েছেন। ইরানের হামলার সময় তেহেরান-সমর্থিত হুথিরাও সংঘাতে যোগ দিয়েছিল।