
মণিপুরের চূড়াচাঁদপুরে সেনাবাহিনীর গুলিতে প্রাণ হারিয়েছে ইউনাইটেড কুকি ন্যাশনাল আর্মির চার জঙ্গি। এক প্রতিরক্ষা মুখপাত্র এই খবর জানিয়ে বলেছেন, চূড়াচাঁদপুর থেকে ৮০ কিমি দূরে ঘন জঙ্গলের মধ্যে আরও জঙ্গির খোঁজে তল্লাশি চলছে।
কুকি জঙ্গিদের এই গোষ্ঠী সম্প্রতি স্বাক্ষরিত সাসপেনশন অফ অপারেশনস বা শান্তিচুক্তিতে সই করেনি। প্রতিরক্ষা মুখপাত্র বলেছেন, মঙ্গলবার ভোরে গোয়েন্দা সূত্রে খবর পেয়ে ওই জঙ্গলে তল্লাশি শুরু হয়। সেনা জওয়ানদের দেখে কুকি জঙ্গিরা এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করলে, এপাশ থেকেও গুলির জবাব দেওয়া হয়। তাতেই চার জঙ্গিকে সেখানেই নিকেশ করে বাহিনী।
