চোর ধরতে গিয়ে আক্রান্ত পুলিশ, ভাঙচুর, আহত ৭

0
151
ছবি সৌজন্যে : নিজস্ব
কলকাতায় চোর ধরতে গিয়ে আক্রান্ত খোদ পুলিশ। পূর্ব কলকাতার ট্যাংরা এলাকায় অভিযুক্ত’কে ধরতে গিয়ে বিধাননগর দক্ষিণ ও উত্তর থানার পুলিশের উপর বেধড়ক হামলার অভিযোগ উঠেছে দুষ্কতীদের বিরুদ্ধে।
ঘটনায় আহত হয়েছেন সাত জন পুলিশকর্মী। হামলাকারীরা পুলিশের গাড়িতেও ভাঙচুর চালিয়েছে। পুলিশ সূত্রে খবর, কয়েক দিন আগে বিধাননগর দক্ষিণ থানায় একটি চুরির ঘটনা ঘটে। সেই ঘটনার তদন্তে স্থানীয় থানার পুলিশকে সঙ্গে নিয়ে বিধাননগর দক্ষিণ ও উত্তর থানার পুলিশ ট্যাংরা কলোনি এলাকায় পৌঁছয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, অভিযুক্তকে ধরতে যেতেই পুলিশকে ঘিরে ধরে একদল দুষ্কৃতী। অভিযোগ, লাঠি, রড, ইট এমনকি ক্রিকেটের উইকেট দিয়েও পুলিশকর্মীদের মারধর করা হয়।
আচমকা হামলায় প্রাণ বাঁচাতে পিছু হটতে বাধ্য হন পুলিশকর্মীরা। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে, তাঁদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।