শিলিগুড়ির ডেপুটি মেয়রের উপর হামলা, ধৃত ৪

0
123
ছবি সৌজন্যে : নিজস্ব
শিলিগুড়ির ডেপুটি মেয়র রঞ্জন সরকারের উপর আক্রমণ-র কাণ্ডে চারজনকে গ্রেফতার করেছে পুলিশ ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতরা হল দিব্যেন্দু দাস, বিজয় শর্মা, শুভঙ্কর চৌধুরী এবং বিশাল নন্দী।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার দুপুরবেলায় এক আত্মীয়র মৃত্যুর খবর পেয়ে হিলকার্ট রোড ধরে এক নার্সিংহোমে যাচ্ছিলেন ডেপুটি রঞ্জন সরকার। সেবক মোরে আচমকা দুই মদ্যপ যুবক গাড়ি আটকে ডেপুটি মেয়র উপরে হামলা চালায় বলে অভিযোগ। শুধু তাই নয়, ভাঙচুর চালায় গাড়িতেও। কোনক্রমে সেখান থেকে গাড়ি নিয়ে দ্রুত চলে যান শিলিগুড়ির ডেপুটি মেয়র রঞ্জন সরকার। পরে শিলিগুড়ি থানায় অভিযোগ জানান তিনি।  এরপর রাতেই শিলিগুড়ি থানাতে অভিযোগ জানান তিনি।
অভিযোগ পাওয়ার পরেই অভিযুক্ত চার যুবককে গ্রেফতার করে শিলিগুড়ি থানার পুলিশ।