
সুদানে দুর্ভিক্ষপীড়িতদের শিবিরে হামলায় শতাধিক ব্যক্তির মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। সেখানকার দারফুর শহর এল-ফাশার এবং কাছাকাছি এলাকায় দুর্ভিক্ষপীড়িতদের জন্য দুটি শিবিরে হামলা চালিয়েছে সুদানের র্যাপিড সাপোর্ট ফোর্স। আধা সামরিক বাহিনীর ধারাবাহিক হামলায় ২০ জন শিশু-সহ ১০০ জনেরও বেশি লোক নিহত হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। রাষ্ট্রপুঞ্জ জানিয়েছে, এল-ফাশার ছাড়াও জামজাম এবং আবু শউক এলাকায় ওই হামলা চালানো হয়।
উল্লেখ্য, দারফুরে সেনাবাহিনীর নিয়ন্ত্রণে থাকা একমাত্র রাজ্যের রাজধানী এল-ফাশার। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সেখানে গুলি চালাতে চালালে আরএসএসের যুদ্ধজান জামজাম শিবিরে প্রবেশ করে। এছাড়াও ভারী কামান, রকেট, ড্রোন দিয়েও আক্রমণ চালানো হয়।
