ভারতীয় জাহাজে হামলা, রাষ্ট্রপুঞ্জেও সরব দিল্লি!

0
29
ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
হরমুজ প্রণালীতে ১৩ মে ওমান উপকূলে ভারতীয় পতাকাবাহী একটি জাহাজে হামলা চালানো হয়েছিল। কারা হামলা চালিয়েছে, তা স্পষ্ট নয়। তবে কোনও দেশের নাম না করেই অবস্থান স্পষ্ট করেছে ভারত।
আন্তর্জাতিক আইন মেনে চলার প্রয়োজনীয়তা স্মরণ করিয়ে দেওয়া হয়েছে রাষ্ট্রপুঞ্জের সদস্য দেশগুলিকে। রাষ্ট্রপুঞ্জে ভারতের স্থায়ী প্রতিনিধি পর্বতনেনি হরিশ। সম্প্রতি রাষ্ট্রপুঞ্জের অর্থনৈতিক এবং সামাজিক পরিষদের একটি বিশেষ বৈঠকে হরমুজে পণ্যপরিবহণকারী জাহাজের নিরাপত্তা প্রসঙ্গে কথা বলেছেন তিনি।
ভারতের দৃষ্টিভঙ্গির কথা বলতে গিয়ে নয়াদিল্লির আগের অবস্থানই পুনর্ব্যক্ত করেছেন। পরে তিনি নিজের বক্তব্য সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। হরিশ ওই বৈঠকে বলেছেন, হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে আক্রমণ, অসামরিক জাহাজকর্মীদের উপর হামলা এবং নৌপরিবহণের স্বাধীনতায় ব্যাঘাত সৃষ্টি করা কোনও ভাবেই মেনে নেওয়া যায় না। নিরাপদ যাতায়াত সংক্রান্ত আন্তর্জাতিক আইনকে সকলের সম্মান জানানো উচিত।