ইরানের পরমাণু কেন্দ্রে হামলা,ট্রাম্পের পরামর্শ

0
140

ইরানের পরমাণু কেন্দ্রে হামলার পক্ষে মতামত ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।তিনি বলেছেন ইরানের ক্ষেপণাস্ত্র হামলার প্রতিশোধ নিতে ইসরায়েলকে প্রথমেই ইরানের পারমাণবিক প্রাক্তন হামলা করা উচিত।

 

নর্থ ক্যারোলিনায় একটি নির্বাচনী প্রচারে অংশ নিয়ে তিনি এ কথা বলেছেন। প্রায় এক বছর ধরে গাজা, লেবানন, সিরিয়া ও ইরাকে হাজার হাজার মানুষ হত্যা এবং হামাস, হিজবুল্লাহ ও আইআরিজিসির কমান্ডারদের হত্যার জবাবে ক দিন আগে ইসরায়েলে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। হামলায় হাইপারসনিক মিসাইল ব্যবহার করা হয়।সব মিলিয়ে ওই হামলার পর মধ্যপ্রাচ্যজুড়ে তুমুল উত্তেজনা বিরাজ করছে। ইসরায়েল যেকোনও সময় ইরানে হামলা চালাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।ইরানের এ হামলার জবাব দেওয়ার অঙ্গীকার করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, তেহরান তেল আবিবে হামলা চালিয়ে বড় ভুল করেছে। তাদেরকে এর মূল্য দিতে হবে।এদিকে পশ্চিমী বন্ধু দেশগুলোর সঙ্গে মিত্রদের সঙ্গে কথা বলার পর জো বাইডেন জানিয়েছেন, তিনি ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালানোকে সমর্থন করেন না।তিনি বলেছেন, ইরানের প্রতি ইসরায়েলের যেকোনও প্রতিক্রিয়া সমানুপাতিক হওয়া উচিত।শুধু বাইডেনই নন, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান ও ব্রিটেন অর্থাৎ জি-সেভেন গ্রুপের নেতারা এমনটা মনে করেন।হোয়াইট হাউজ আরও বলেছে, বাইডেনসহ জি-সেভেন নেতারা ইরানের বিরুদ্ধে নতুন দফা নিষেধাজ্ঞার বিষয়ে কথা বলেছেন।