গ্রাম থেকে শহর
News & Much More

36 C
Kolkata
36 C
Kolkata
More
    Home Newsdesk আমেরিকায় সাংবাদিকের ওপর রাহুল গান্ধীর মদতেই হামলা ঃ মোদী

    আমেরিকায় সাংবাদিকের ওপর রাহুল গান্ধীর মদতেই হামলা ঃ মোদী

    0
    136

    আমেরিকায় সাংবাদিকের ওপর রাহুল গান্ধীর মদতেই হামলা হয়েছে । জম্মু-কাশ্মীরে ডোডায় নির্বাচনী প্রচারে গিয়ে কংগ্রেসকে এইভাবেই নিশানা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

     

    তিনি বলেছেন, কংগ্রেস ভালোবাসার দোকানের কথা বলে,ভালোবাসার দোকান আসলে বাইরের আবরণ। আমেরিকায় দেশের একজন সাংবাদিকের সঙ্গে নিষ্ঠুরতা করেছে কংগ্রেস। যারা নিজেদের বাকস্বাধীনতার চ্যাম্পিয়ন বলে দাবি করে তারাই বর্বরতায় লিপ্ত। ডালাসে ইন্ডিয়ান ওভারসিজ কংগ্রেসের প্রধান স্যাম পিত্রোদা সাক্ষাৎকার নেওয়ার সময় কংগ্রেস কর্মীরা দেশের এক সাংবাদিককে হেনস্থা করেছেন বলে অভিযোগ। এই ঘটনা নিয়ে জম্মু-কাশ্মীরে কংগ্রেসের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন তাঁরা। তিনি বলেছেন, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভকে আক্রমণ করেছে কংগ্রেস। তিনি আরো বলেছেন, কংগ্রেসের মিথ্যা প্রতিশ্রুতি এবং ব্যর্থতা এখন প্রকাশ্যে এসেছে। মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে হিমাচলে এসেছে কংগ্রেস। জল, রাস্তা, বিদু্যত্ সব কাজ আটকে রয়েছে। চাকরিজীবীরা বেতন পাচ্ছেন না। কংগ্রেসকে মিথ্যেবাদী দল বলেও কটাক্ষ করেছেন তিনি।