গ্রাম থেকে শহর
News & Much More

32.7 C
Kolkata
32.7 C
Kolkata
More
    Home Hooghly শাহ-কে আক্রমণ, কল্যাণের বিরুদ্ধে পুলিশে অভিযোগ

    শাহ-কে আক্রমণ, কল্যাণের বিরুদ্ধে পুলিশে অভিযোগ

    0
    180
    ছবি সৌজন্যে : নিজস্ব
    কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-র নাম করে তাঁকে কুরুচিকর আক্রমণ করেছেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এমন অভিযোগে তাঁর বিরুদ্ধে শ্রীরামপুর থানায় অভিযোগ দায়ের করেছে বিজেপি।
    অভিযোগকারীদের দাবি, দ্রুত শ্রীরামপুরের সাংসদকে গ্রেফতার করতে হবে। অভিযোগকারীদের দাবি অনুযায়ী, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের ফলঘোষণার আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে বেনজির আক্রমণ করেছিলেন তৃণমূল সাংসদ কল্যাণ। অমিত শাহকে গুন্ডা, জহ্লাদ, কাপুরুষ এবং কমপ্লিটলি ডার্টি ম্যান বলা হয়। এমনকি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অনৈতিক কাজে যুক্ত বলে মন্তব্য করেন সাংসদ।
    শনিবার এই সমস্ত তথ্য দিয়ে কল্যাণের গ্রেফতারির দাবি জানিয়েছেন স্থানীয় বিজেপি নেতৃত্ব।অভিযোগকারী ভাস্কর ঘোষ বলেন, দেশের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় যে সব কথা বলেছেন, তা শাস্তিযোগ্য অপরাধ। ওঁকে দ্রুত গ্রেফতার করতে হবে।