গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home National শশী থারুরের কনভয়ে হামলা, গ্রেফতার ৫

    শশী থারুরের কনভয়ে হামলা, গ্রেফতার ৫

    0
    19
    ছবি সৌজন্যে : এক্স
    কংগ্রেস সাংসদ শশী থারুরের উপর হামলার অভিযোগে পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। নির্বাচনের আবহে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। শুক্রবার রাতে কেরলমের মালাপ্পুরম জেলায় চেল্লিথোডুর নিকটবর্তী ভান্দুরে নির্বাচনী প্রচারের সময়ে কংগ্রেস নেতার কনভয়ে হামলা চালিয়েছিল এক দল দুষ্কৃতী।
    ঘটনায় অল্পের জন্য বড় বিপদ থেকে রক্ষা পান শশী থারুর। গুরুতর জখম হয়েছেন তাঁর সঙ্গে থাকা নিরাপত্তারক্ষী। ঘটনায় এখনও পর্যন্ত পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং ঘটনার পূর্ণ তদন্ত শুরু হয়েছে। সূত্রের খবর, প্রধান অভিযুক্ত উম্মারের বিরুদ্ধে পুলিশ একটি জামিন অযোগ্য মামলা দায়ের করেছে।