
ঝাড়খণ্ড মুক্তি মোর্চার প্রধান তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবু সোরেনের পুত্রবধূ বিজেপি নেত্রী সীতা সোরেনের ওপর প্রাণঘাতী হামলার চেষ্টার অভিযোগ উঠেছে। গ্রেফতার করা হয়েছে তাঁর প্রাক্তন আপ্তসহায়ককে। উদ্ধার করা হয়েছে দুটি পিস্তল। যদিও নিরাপত্তারক্ষীদের চেষ্টায় বড়সড় বিপদের হাত থেকে রক্ষা পেয়েছেন সীতা সোরেন। পুলিশের দাবি, বৃহস্পতিবার রাতে কতরাসে একটি বিয়ের অনষ্ঠানে যোগ দিতে সেখানে একটি হোটেলে উঠেছিলেন সীতা।
সেই সময় তাঁর প্রাক্তন আপ্তসহায়ক দেবাশিস ঘোষ আচমকাই হোটেলে তাঁর ঘরে ঢুকে অস্ত্র নিয়ে হার্মুলা চালানোর চেষ্টা করে বলে অভিযোগ। শুক্রবার তাকে ধানবাদ আদালতে পেশ করা হলে বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দেওয়া হয়। কী কারণে হামলা চালানোর চেষ্টা তা খতিয়ে দেখছে পুলিশ।







