
ইরানের ইসফাহানে অস্ত্রভান্ডার লক্ষ্য করে যৌথ হামলা চালিয়েছে আমেরিকা এবং ইজরায়েল। মার্কিন সংবাদমাধ্যম এক মার্কিন আধিকারিককে উদ্ধৃত করে জানিয়েছে, সোমবার রাতে ইসফাহানের একটি অস্ত্রভান্ডারে ৯০৭ কিলোগ্রামের বাঙ্কার বাস্টার বোমা ফেলা হয়েছে।
ঘটনাচক্রে, মঙ্গলবার সকাল সাড়ে ৬টা নাগাদ, ভারতীয় সময় অনুসারে জোরালো বিস্ফোরণের একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভিডিয়োটির কোনও বিবরণ বা ব্যাখ্যা দেননি তিনি।
তবে অনেকেই মনে করছেন, ইসফাহানে হামলার ভিডিয়োই প্রকাশ করেছেন তিনি। প্রেসিডেন্ট ট্রাম্পের পোস্ট করা ভিডিয়োয় একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। তার পরেই দেখা যাচ্ছে রাতের অন্ধকারে বড় আগুনের গোলা উপর দিকে উঠছে।যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি এস নিউজ।
