ভারতীয় জানতে পেরেই ঢাকায় হামলা বেলঘরিয়ার যুবককে

0
144
ছবি সৌজন্যে : নিজস্ব
বাংলাদেশে বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে হামলার শিকার হয়েছেন বেলঘরিয়ার যুবক। ঢাকায় কেনাকাটা করতে বেরিয়ে আক্রান্ত হয়েছেন সায়ন ঘোষ। ভারতীয় পরিচয় পেয়ে ছুরি নিয়ে হামলা চালানো হয়।
৪-৫ জন ঘিরে ধরে সায়নকে কোপায় বলে অভিযোগ। ছোড়া হয় ইট-পাথর। কেড়ে নেওয়া হয় মোবাইল ফোন, মানিব্যাগ। তাঁকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হয়েছেন সায়নের বন্ধুও। কোনওমতে সেখানে থেকে পালিয়ে প্রাণে বাঁচেন। পরে বন্ধুর বাড়িতেও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। সায়ন ঘোষের অভিযোগ সহযোগিতার বদলে হেনস্থা করেছে বাংলাদেশের পুলিশ।
এরপর গেদে সীমান্ত দিয়ে কোনওমতে দেশে ফিরেছেন বেলঘরিয়ার সায়ন ঘোষ। তিনি বলেছেন বাংলাদেশের এখন যা পরিস্থিতি তাতে সেদেশে না যাওয়াই ভাল।