‘ছাত্রদের ওপর হামলা মেনে নেওয়া যায় না’ বিবৃতি রাষ্ট্রপুঞ্জের

0
222
Attacks on students are not acceptable UN statement
Attacks on students are not acceptable UN statement
বাংলাদেশে ছাত্রদের ওপর হামলা কিছুতেই মেনে নেওয়া যায় না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারকে এমনই বার্তা দিয়েছে রাষ্ট্রপুঞ্জ। 
রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার বিভাগের প্রধান ভলকার টার্ক বাংলাদেশ পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে জানিয়েছেন, এই ধরনের হামলাক বিস্ময়কর। ভলকারের ওই বিবৃতিতে আরও বলা হয়েছে, আন্দোলনকারী ছাত্রদের উপর কারা হামলা চালাল, তা খুঁজে বার করা প্রয়োজন। এর জন্য অবিলম্বে নিরপেক্ষ এবং সম্পূর্ণ তদন্ত প্রয়োজন। যাঁরা দোষী, তাঁদের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ করা দরকার। বাংলাদেশ পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশের পাশাপাশি হাসিনা সরকারকেও বার্তা নিয়েছেন ভলকার। তিনি জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য বাংলাদেশ সরকার সেনা নামানোর যে সিদ্ধান্ত নিয়েছে, তা যথেষ্ট উদ্বেগের। সরকারের প্রতি তাঁর অনুরোধ, দেশের ছাত্রদের নিরাপত্তা সুনিশ্চিত করা হোক, শান্তিপূর্ণ ভাবে তাঁদের আন্দোলন করতে দেওয়া হোক এবং কোনও রকম হামলার আশঙ্কা ছাড়াই যাতে স্বাধীনতার অধিকার সুরক্ষিত হয়, তা নিশ্চিত করুক সরকার। সরকারি চাকরিতে সংরক্ষণ ব্যবস্থার সংস্কারের দাবিতে বিক্ষোভ চলছে বাংলাদেশে। পুলিশের গুলিতে ছ’জন ছাত্রের মৃত্যুও হয়। এর পরেই বাংলাদেশের নানা প্রান্তে দাবানলের মতো ছড়িয়ে পড়ে বিক্ষোভের আগুন। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১০৫।