
জার্মানির হামবুর্গের সেন্ট পাওলি জেলায় এক ব্যক্তি কুঠার ও আগুনবোমা দিয়ে পুলিশের ওপর হামলার চেষ্টা করেন বলে অভিযোগ উঠেছে।নেদারল্যান্ডস ও পোল্যান্ডের মধ্যে ইউরো কাপের ম্যাচের আগে এ ঘটনা ঘটে।
পরে পুলিশের ছোড়া সতর্কতামূলক গুলিতে ওই ব্যক্তি আহত হন।জার্মান পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তিকে গুলি করতে বাধ্য হয় তারা।পাশাপাশি কর্তৃপক্ষ জানিয়েছে, উত্তর জার্মানির হামবুর্গ শহরের পুলিশ ওই ব্যক্তিকে গুলি করে। কারণ তিনি কুঠার দিয়ে পথচারীদের ওপর হামলার চেষ্টা করেছিলেন।শহরের কেন্দ্রস্থল সেন্ট পাওলি জেলায় এ ঘটনা ঘটেছে। সেখানে ৪০ হাজার ডাচ সমর্থক পোল্যান্ডের বিরুদ্ধে নেদারল্যান্ডসের ম্যাচের আগে একটি মিছিল বের করছিল।জার্মান সংবাদপত্র জানিয়েছে, ওই অভিযুক্ত ফুটবল সমর্থকদের ভিড়ে মিশে গিয়েছিলেন এবং কুঠার দিয়ে ফুটবল অনুরাগী ও পুলিশ সদস্যদের ওপর হামলা চালিয়েছিলেন।
