অন্যরাজ্যের ভোটার এনে বাংলা দখলের চেষ্টা : মমতা 

0
173
ছবি সৌজন্যে :ফেসবুক

অন্য রাজ্যের লোককে ভোটার করতে ৩০ হাজার নাম নির্বাচন কমিশনে জমা দিয়েছে বিজেপি। চন্দ্রকোণার সভা থেকে বিস্ফোরক অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

মুখ্যমন্ত্রী বলেছেন এত লোকের নাম বাদ গিয়েছে। সেই নামগুলো এখনও তোলা হল না। আর নতুন করে বিহার, রাজস্থান, হরিয়ানা, উত্তরপ্রদেশ থেকে নাম ঢোকানো হচ্ছে। বাংলাকেও ট্রেনে করে নিয়ে এসে ভোট দেওয়ানোর চেষ্টা করছে। তাঁর কথায় এত লোকের নাম বাদ গিয়েছে। সেই নাম এখনও তোলা হয়নি। নতুন করে ভিন রাজ্যের লোকেদের নাম ঢোকানো হচ্ছে। দলের নেতাদের লক্ষ্য রাখতে বলেছেন কোথায় কী হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেছেন তিনি প্রমাণ করে দিয়েছেন বস্তা বস্তা কাগজ জমা পড়েছে। মঙ্গলবারও নির্বাচন কমিশনে ৩০ হাজার নাম জমা পড়েছে।

যারা বাংলার কেউ নন। কারণ বিজেপি বাংলাকে বধ করতে চায়।