গ্রাম থেকে শহর
News & Much More

25 C
Kolkata
25 C
Kolkata
More
    Home International ট্রাম্পকে হত্যাচেষ্টা, অস্বীকার করল ইরান

    ট্রাম্পকে হত্যাচেষ্টা, অস্বীকার করল ইরান

    0
    107

    ৫ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের কয়েক সপ্তাহ আগে রিপাবলিকান প্রার্থী ও নব নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে লক্ষ্য করে আমেরিকার মাটিতে একটি হত্যা চেষ্টার ঘটনা ঘটে। এই ঘটনার জন্য ইরানকে দায়ী করা হচ্ছে।

    তবে একে ভিত্তিহীন বলছে ইরান। তেহরান পরিষ্কারভাবে এই অভিযোগ অস্বীকার করেছে।এক বিবৃতিতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এই অভিযোগগুালোকে সম্পূর্ণ ভিত্তিহীন এবং অপ্রমাণিত বলে প্রত্যাখ্যান করেছেন। এর আগে মার্কিন বিচার বিভাগ নির্বাচনের আগে ডোনাল্ড ট্রাম্পকে হত্যা করার জন্য ইরানের মদদপুষ্ট একটি চক্রান্তের বিশদ বিবরণসহ ফৌজদারি অভিযোগ প্রকাশ করে।যেখানে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ার আগে ডোনাল্ড ট্রাম্পকে হত্যার কথিত ইরানি ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে এক আফগান নাগরিকের বিরুদ্ধে।

    বিচার বিভাগ আফগান নাগরিক ফরহাদ শাকেরির বিরুদ্ধে অভিযোগ আনে যে, তাকে ট্রাম্পকে হত্যার জন্য একটি পরিকল্পনা বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয়েছিল।আরো বলা হয়েছে, এখনো পর্যন্ত অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করা হয়নি এবং ধারণা করা হচ্ছে তিনি ইরানে রয়েছেন।

     

    ছবি  সৌজন্যে : এক্স