
অইপ্যাক তল্লাশিতে ইডির মাধ্যমে গোপন তথ্য ফাঁস করে দেওয়ার চেষ্টা হয়েছিল বলে অভিযোগ করেছেন বিমান বন্দ্যোপাধ্যায়। বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের দাবি সেদিন মমতা বন্দ্যোপাধ্যায় যা করেছেন তা সঠিক।
তাঁর কথায় দলের কিছু গোপন তথ্য, চিন্তাভাবনা, কার্যকলাপ সহ বিভিন্ন তথ্য নিয়ে চলে যাবে এটাতো হতে পারে না। পশ্চিমবঙ্গে কোনও সরকার নেই বলে আক্রমণ করেছেন শমীক ভট্টাচার্য। তাঁর কথায় যে মুখ্যমন্ত্রী পুলিশকে সঙ্গে নিয়ে সরকারি আধিকারিকদের ওপর আক্রমণ করেন। ফাইল নিয়ে পালিয়ে যান। সেই ফাইল আবার পুলিশ নিয়ে গাড়িতে তোলে। মুহূর্তে গাড়ির নম্বর প্লেট বদলে যায়।
সেখানে আর যাই হোক কোনও সরকার নেই। সরকার চলে যাওয়া শুধুই সময়ের অপেক্ষা।







